নারীদের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে মুখের সৌন্দর্যের ওপর। অনেকের মুখে অবাঞ্ছিত লোম দেখা দেয়। ছেলে মেয়ে উভয়ে এই সমস্যার সম্মুখিন হয়ে থাকে। কপালে, গালে, নাকের নিচে সাধারণত অবাঞ্ছিত লোম দেখা যায়। মুখের লোম শেভ করাও সম্ভব হয় না। অনেক আবার লেজার ট্রিটমেন্ট করিয়ে থাকেন। কিন্তু এটি ব্যয়বহুল হওয়ায় সবাই লেজার ট্রিটমেন্ট করাতে পারে না। অবাঞ্ছিত লোম কেন উঠে? এর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায় thehealthsite.com থেকে।
জাতিগত কারণে
বংশগত কারণে
ওভারি সমস্যার কারণে
শরীরে কোথাও টিউমার দেখা দিলে
ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি
অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া কিছু উপায় আছে। প্রাকৃতিক উপাদান দিয়ে করা হয় বলে এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এমন কিছু ঘরোয়া উপায়ের কথা জানা যায় myhealthtips.in, newhealthguide.org এবং .indiatimes.com থেকে। আসুন তাহলে জেনে নিই অবাঞ্ছিত লোম দূর করার প্রাকৃতিক উপায়গুলো।
১। চিনি ও লেবুর রসের স্ক্রাব
চিনি ও লেবুর রস এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। এছাড়া লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এবং মুখের লোম দূর করে এর ঘনত্ব কমিয়ে থাকে।
২ টেবিল চামচ চিনি
১০ টেবিল চামচ পানি
২ চা চামচ লেবুর রস
প্রথমে চিনি এবং পানি ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে লেবুর রস দিয়ে দিন। এবার মুখে ভাল করে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। মুখ ধোয়ার সময় ভাল করে স্ক্রাবিং করে নিন। সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করুন।
২। লেবু এবং বেসন
অবাঞ্ছিত লোম দূর করার সহজ একটি উপায় হল বেসন। প্রথমে লেবুর রস এবং পানি মিশিয়ে নিন। এবার এতে বেসন মেশান। এই প্যাকটি ভাল করে মুখে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুই বার করুন।
৩। ডিমের প্যাক
ডিমের সাদা অংশ মধু, চিনির মত চিটচিটে হয়ে থাকে। ফলে এটি মুখে শুকিয়ে গেলে টান দিলে অবাঞ্ছিত লোম চলে আসে। আর সহজে লোম মুখ থেকে দূর হয়ে যায়।
১/২ চা চামচ কর্ণ ফ্লাওয়ার
১টি ডিম
১ টেবিল চামচ চিনি
ডিমের সাদা অংশের সাথে কর্ণ ফ্লাওয়ার এবং চিনি মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এবার এটি ভাল করে মুখে লাগান। ২০-২৫ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন। এবার এটি পীল অফ মাস্কের মত টান দিয়ে উঠিয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে দুই থেকে তিন বার এই প্যাক ব্যবহার করুন।
- নিগার আলম/প্রিয়ডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.