এম রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইমাঈল উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী গ্রামের ইসমাঈল হোছাইনের হেফজখানা পড়ুয়া ছাত্র নাজেম উদ্দিন (১২) বলে জানা যায়। সে পূর্ব মনোহরখালী হাফেজিয়া মাদ্রাসার ১৪ পারা সম্পন্ন করা হাফেজে কোরআন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ৮ মার্চ বিকাল ৪ টার সময় শিশু নাজেম উদ্দিন বদেয়া পাড়া উত্তর জামে মসজিদের পাশের রাস্তায় সাইকেল চালাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা লবণ ভর্তি একটি ট্রলি থাকে ধাক্কা দিলে নাজেম উদ্দিন সাইকেলসহ ট্রলির চাকায় পিষ্ঠ হয়। এ সময় এলাকাবাসী ঘটনাস্থল থেকে নাজেম উদ্দিনকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.