সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছে : নৌকার পালে গ্রামাঞ্চলে হাওয়া তুলেছেন সদর যুবলীগ সাধারণ সম্পাদক রিকো

গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছে : নৌকার পালে গ্রামাঞ্চলে হাওয়া তুলেছেন সদর যুবলীগ সাধারণ সম্পাদক রিকো

Gonosongjug- Sagorএম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন খ্যাত আসন্ন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও তৃণমূল থেকে উঠে আসা যুব সমাজের প্রিয় মুখ সাবেক ছাত্রনেতা, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো বিভিন্ন গ্রামাঞ্চলে গণসংযোগ করতে গিয়ে সাধারণ মানুষের অকুন্ঠ ভালবাসা আর ব্যাপক সাড়া পেয়েছে। সে সাথে নৌকার পালে গ্রামগঞ্জে হাওয়া তুলেছে। ১১ মার্চ ঈদগাঁওর এতিহ্যময় বার আউলিয়া দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় পূর্বক স্থানীয় মুরব্বী, যুবকসহ সর্বশ্রেণির মুসল্লীদের সাথে মতবিনিময় করেন।

পরবর্তীতে ভাদিতলা, শিয়া পাড়া, মেহেরঘোনা, দক্ষিণ মাইজ পাড়া ও মধ্যম মাইজ পাড়ায় ব্যাপক গণসংযোগ করে।

এদিকে ভাদিতলার একঝাঁক যুবকদের সংগঠন যুব জাগরণ সংগঠনের নির্বাচনী কর্মকান্ড পরিদর্শন করেন। আবার ইউনিয়নের আওতাভুক্ত এসব এলাকা পরিদর্শনকালে দলীয় নেতাকর্মী, এলাকার সাধারণ মানুষ ও মা-বোনেরা তাকে দু’হাত তুলে স্বাগত জানায়। এমনকি রিকো এলাকার মানুষদের অভুতপূর্ব ভালবাসা নিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে চান। তার সাথে গণসংযোগকালে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম. নুরুল আবছার, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক এনাম রনি, ঈদগাঁও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম. নুরুল হাকিম নুকী, ঈদগাঁও যুবলীগ নেতা মোক্তার আহমদ, ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, ঈদগাঁও ৪নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা সোহেলসহ এলাকার মুরব্বীরা।

চেয়ারম্যান প্রার্থী রিকো বলেন, যদি মহান আল্লাহ রাব্বুল আলামীন সহায় হয়, তৃণমূলের ভোটে যদি এগিয়ে যায় তাহলে ঈদগাঁওয়ের চেহারা উন্নয়নের মাধ্যমে পাল্টে দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে। সে চিন্তা থেকে আজকের এ দিনে গ্রামগঞ্জের সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে এলাকার মা-বোনদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.