কক্সবাজারের টেকনাফ ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি ভোটকেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোট ডাকাতির আশংকা করছেন বিএনপি’র প্রার্থী সুলতান আহমদ। এ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন সরকার দলীয় বড় নেতা বিশেষ করে টেকনাফ যুবলীগের সম্পাদক জাহেদ হোসেনের ভাই এবং উপজেলা আ’লীগের সহ সভাপতি শফিক মিয়ার জামাতা হওয়ায় প্রভাব বিস্তার করে ভোট ডাকাতির আশংকা করছেন বিএনপির প্রার্থী সুলতান আহমদ। ফলে ১নং ওয়ার্ডের আল হোসেনিয়া সাবরাং উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং ৫নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টার কেন্দ্রের ভোট ডাকাতির আশংকা করছেন উক্ত প্রার্থী। ধানের শিষে ভোট না দেওয়ার জন্য প্রভাব বিস্তার করছেন বলে জানা গেছে আ’লীগের উক্ত বিদ্রোহী প্রার্থী।
সুলতান আহমদ প্রশাসনের কাছে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের জন্য আইনি সহায়তা জোরদারের দাবী জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.