সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

চকরিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Mukul Chakaria 15.03.16 (news 1pic) f1মুকুল কান্তি দাশ; চকরিয়া :

‘এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়ায় ‘বিশ্ব ভোক্তা অধিকার’ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্বে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম।

পরে উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হকের পরিচালনায় ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনাসভা অুনষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সাধারণ জনগণ অংশ নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.