যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আরো এক ধাপ এগিয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি ভোটে আরিজোনা অঙ্গরাজ্যে নিজ নিজ দল থেকে বিজয়ী হয়েছেন এই দুই নেতা।
প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, আরিজোনায় ডেমোক্রেটিক দলের হিলারি পেয়েছেন ৬০ দশমিক ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন মাত্র ৩৬ দশমিক ৮ ভোট। অন্যদিকে ওই অঙ্গরাজ্যে ৪৭ দশমিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিপাবলিকান দলের ধনকুবের ট্রাম্প। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ পেয়েছেন ২১ ভাগ ভোট।
সূত্র: বাংলামেইল২৪ডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.