মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় স্বাধীনতার প্রথম প্রহরে শহীদদের বেদিতে পুষ্পস্তবক নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে উপজেলার মগবাজারস্থ কমিউনিটি সেন্টার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ, ক্রীড়ানুষ্টান, ডিসপ্লে এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এদিন সকালে কবুতর উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বেলা ৩টার দিকে একটি ফুটবল প্রীতিম্যাচ অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম খান, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্নস্তরের মানুষ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.