সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় ধানক্ষেত থেকে সিএনজি অটোরিকসা চালকের গলাকাটা লাশ উদ্ধার

পেকুয়ায় ধানক্ষেত থেকে সিএনজি অটোরিকসা চালকের গলাকাটা লাশ উদ্ধার

Lash

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ে মোহাম্মদ হোছাইন (১৭) নামের এক সিএনজি অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের জালিয়ারচং উত্তর পাড়ার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হোছাইন টৈটং ইউনিয়নের বনকানন গ্রামের প্রবাসী আব্বাছ আহমদের ছেলে। এ ঘটনায় পেকুয়ার টৈটং বাজারপাড়ার হাজী নজির আহমদের ছেলে আবদুর রহমান (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া জানান, টৈটং ইউনিয়নের জালিয়ারচং এলাকায় ধান ক্ষেতে স্থাণীয় লোকজন এক কিশোরের গলাকাটা লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায় সে একজন সিএনজি অটোরিকসা চালক। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.