অজিত কুমার দাশ হিমু; কক্সভিউ :
কক্সবাজার শহরের কলাতলীতে ট্রাক মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও গুরুতর আহত এক। ঘটনাটি ২৮মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় সংঘঠিত হয়। নিহত মোঃ ইসমাইল (৪৫) মৃত হাজী আবুল কাশেম’র পুত্র ও শহরের তারাবনিয়ার ছড়ার বাসিন্দা। আহত আব্দুল কাদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটর সাইকেল জব্দ করে এবং মৃতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৮ মার্চ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বেপরোয়া গতিতে নতুন জেল খানার দিক থেকে আসা ঢাকা মেট্রো-ড-১৪-৫৬১৪ নম্বরের ট্রাক ও কলাতলীর দিক থেকে আসা দ্রুতগতির মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী মোঃ ইসমাইল এবং গুরুতর আহত হয় মোটরসাইকেলের অপর আরোহী আবদুল কাদের। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।
কক্সবাজার সদর মডেল থানার এস.আই মোশারফ হোসেন জানান, ঘটনার খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে ওই ট্রাকটি আটক করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.