চকরিয়ার উপকূলীয় ৬ ইউনিয়নে আ’লীগের একক প্রার্থী ঘোষণা
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
আগামী ৭ মে অনুষ্ঠিতব্য চতুর্থদফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ৬ ইউনিয়নে চেয়ারম্যানপদে একক প্রার্থী ঘোষনা করেছে আওয়ামী লীগ। ৩ মার্চ রবিবার দুপুরে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা ও প্রার্থী বাছাই কমিটি একক প্রার্থী ঘোষণা করেন।
৬ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, বদরখালীতে বর্তমান চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, পশ্চিম বড় ভেওলায় সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, ঢেমুশিয়ায় বর্তমান চেয়ারম্যান রুস্তম আলী, কোনাখালীতে বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বিএমচরে বর্তমান চেয়ারম্যান বদিউল আলম ও পূর্ব বড় ভেওলায় তরুণ প্রজন্ম লীগের জেলা নেতা খলিল উল্লাহ চৌধুরী। এই ছয় প্রার্থী নৌকা প্রতিক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন।
চকরিয়ায় ১৮ ইউনিয়নের মধ্যে অপর ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। তৃতীয় দফার এই নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের পর যাছাই বাছাইও সম্পন্ন হয়েছে। একক প্রার্থী ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.