মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা উপজেলার অন্যতম বিদ্যাপীঠ লামামুখ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল দিনব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুই পার্বত্য জেলা পরিষদ সদস্য ও লামা পৌরসভা মেয়রকে সংবর্ধিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দু শুক্কুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল ও লামা পৌরসভা মেয়র জহিরুল ইসলাম। এছাড়া পৌরসভার কাউন্সিলর, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। লামামুখ উচ্চ বিদ্যালয়টি আমি মেয়র থাকাকালীন স্থাপিত করি। বিদ্যালয়টি স্থাপনের পর থেকে লামা পৌরসভা, রুপসীপাড়া ও লামা ইউনিয়নের কয়েক হাজার ঝড়ে পড়া শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সহায়তায় বিদ্যালয়টি ভবন, মাঠ, শিক্ষক এমপিও করার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.