মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ইয়াবাসহ মোহাম্মদ খোকন আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ৮টার দিকে চিরিংগা পৌরশহরের সোসাইটি পাড়া রাস্তার মাথা থেকে তাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫৬ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী মোহামম্মদ খোকন আলী চিরিংগা পৌরশহরের সোসাইটি পাড়ার মৃত মেহের আলীর ছেলে। সোমবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার এসআই মো: মুহির উদ্দিন খান উজ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় মোহাম্মদ খোকন আলীকে পৌরশহরের শাহ বোডিং এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহে তল্লাশি চালালে ৫৬ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: কামরুল আজম বলেন, ইয়াবা বিক্রির সময় খোকনকে গ্রেপ্তার করা হয়। সে একজন নিয়মিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.