সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ফলোআপ- বান্দরবানে অপহৃত ৩ গরু ব্যবসায়ীর পচাঁ গলিত লাশ উদ্ধার

ফলোআপ- বান্দরবানে অপহৃত ৩ গরু ব্যবসায়ীর পচাঁ গলিত লাশ উদ্ধার

Lash- 3

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের থানছি-আলীকদম সড়কের ২৮কিলোমিটার এলাকা থেকে (ডিম পাহাড়) অপহৃত ৩ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ১৮ এপ্রিল সোমবার দুপুরে পুলিশ তাদের গলিত লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- আবু বকর (৪০), সাহাব উদ্দিন (২৫) ও আবছার আলী(৩৫)। ১৫ এপ্রিল শুক্রবার বিকালে দুর্বত্তরা তাদের অপহরণ করে। তাদের বাড়ি আলীকদম উপজেলা সদরে।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার বিকালে থানছি থানার পুলিশ জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দু’জনকে আটক করে। এরপর শনিবার তাদের নিয়ে থানছি ও আলীকদম থানার পুলিশ, স্থানীয় বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়।

থানছি সদরের ইউপি চেয়ারম্যান মাংসা ম্রো জানান, গত শুক্রবার বিকালে থানছি সদরের জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দুই ব্যক্তি ডিমপাহাড় এলাকায় গরু বিক্রির করবে বলে অপহৃতদের বলে। গরু ব্যবসায়ীরা নগদ ৩ লাখ টাকা নিয়ে সেখানে গেলে তিন গরু ব্যবসায়ীকে অপহরণ করে। আটক করে এবং টাকাসহ গভীর জংগলে নিয়ে যায়। পরে এসব গরু ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার মিথ্যা আশ্বাসে দুর্বৃত্তরা বিকাশের মাধ্যমে শনিবার সকালে আরো ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

থানছি থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। লাশ পচেঁ দূর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.