সাম্প্রতিক....
Home / জাতীয় / পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

 Shek Hasina

পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১১টায় আগারগাঁওয়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে তিনি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী ঢাকা বিভাগীয় ও ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ব্যস্ততা সত্ত্বেও সশরীরে উপস্থিত হয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করায় তাকে ধন্যবাদ জানান অধিদফতরের মহাপরিচালক ব্রি. জে. মাসুদ রেজওয়ান।

তিনি বলেন, পাসপোর্ট অধিদফতর সাধারণ মানুষের জন্য সব প্রকার সহযোগিতা করা হলেও কিছু ছিচকে দালালের কারণে আমাদের অর্জন ম্লান করছে। তাই আগামীতে একসেস টু ইনফরমেশন (এটুআই) এক্সেসের মাধ্যমে ফর্ম পূরণ ও জমার ব্যবস্থা করা হবে।

এছাড়াও অধিদফতরের নারী কর্মকর্তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য ২ দুটি বাস প্রদানের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

সূত্র: জাগোনিউজ২৪ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.