গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে আসন্ন ২৫ মে পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সকল জলপনা কল্পনা শেষে একক প্রার্থী হিসাবে নৌকার মাঝি হয়েছেন বর্তমান মেয়র হাজী মোঃ ইসলাম। আওয়ামীলীগ সুত্রে আরো জানা যায়, ২৫ এপ্রিল সোমবার রাতে আগামী ২৫ মে আওয়ামীলীগ থেকে ৯টি পৌরসভার মেয়র প্রার্থীদের মনোনয়ন চুড়ান্ত করা হয়।
২৬ এপ্রিল মঙ্গলবার আওয়ামীলীগ থেকে সেই চুড়ান্ত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। এতে টেকনাফ পৌরসভার নৌকার মাঝির দায়িত্ব পেয়েছেন বর্তমান মেয়র বিশিষ্ট সমাজ সেবক পৌরসভার উন্নয়নের রুপকার হাজী মো: ইসলাম।
এ খবর টেকনাফ পৌর এলাকায় ছড়িয়ে পড়লে দলবল নির্বিশেষে সাধারন মানুষ খুশি আর আনন্দে মিষ্টি বিতরণ করে।
টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, বর্তমান মেয়র হাজী মো: ইসলামকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়ায় টেকনাফ পৌরসভার গরীব দু:খি সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কারন বর্তমান মেয়র হাজী মো: ইসলাম গরীবের বন্ধু, দানশীল, সমাজ সেবক এবং সততা ও যোগ্যতার সাথে বিগত ৫ বছর ধরে টেকনাফ পৌরসভার উন্নয়নের অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সেই মহৎ ও সাদা মনের মানুষটিকে আবারও আওয়ামীলীগ থেকে নৌকার প্রতীক পাওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে।
এলাকাবাসী আরো জানান, আগামী ২৫ মে পৌরসভার নিবার্চনে নৌকার প্রতীকে ভোট দিয়ে বিজয় চিনিয়ে এনে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.