মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা বাজারের মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার দায়ে আল মারুফ ষ্টোরকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মঙ্গলবার লামা বাজারের মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকার বোতলজাত পানি, চিপস, আইসক্রিম বিক্রি ও রাখার দায়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, গোপন সূত্রে পাওয়া খবরে জানা যায়, আল মারুফ স্টোরে মেয়াদ উত্তীর্ণ প্রকার বোতলজাত পানি, চিপস, আইসক্রিম বিক্রি বিক্রয় হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়ায় ঐ দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য জনসমক্ষে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.