মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষিকাকে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত জোরপূর্বক অপরহণের পর ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অপহরণের ২৪ ঘন্টা পর ভিকটিম জনতার সহায়তায় উদ্ধার হয়ে চকরিয়া থানায় নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার দায়ের করা মামলার আসামী হিসেবে দুই জনের নাম উল্লেখ করা হয়েছে।
নিকটাত্মীয়রা জানান, বুধবার মাগরিবের নামাজের পর একটি মাইক্রোবাসসহ ৪-৫জন মুখোশ পরিহিত দুর্বৃত্ত বাড়ীতে হানা দেয়। তারা বসতঘর থেকে শিক্ষিকাকে জোরপূর্বক গাড়ীতে তুলে অজানাস্থানে নিয়ে যায়। গাড়ীতে উঠানোর সময় শিক্ষিকা চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলেও গাড়ীটি দ্রুত চলে যাওয়ায় আটকানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষিকা বাড়ী ফিরে আসে। তিনি অভিযোগ করে বলেন তাকে জোরপূর্বক অপহরণের পর ধর্ষণ করা হয়েছে।
ঘটনা জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে প্রথমে অপহরণের ঘটনা শুনেছি। সন্ধ্যায় ভিকটিম নিজেই থানায় উপস্থিত হয়ে দুইজনকে আসামী করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা করতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের পাকড়াও করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.