সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে প্রেমঘটিত ঘটনায় ষোড়শীর আত্মহত্যা

ঈদগড়ে প্রেমঘটিত ঘটনায় ষোড়শীর আত্মহত্যা

 Fashi - 10 (c)

হামিদুল হক; ঈদগড় :

ঈদগড়ে গলায় উড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক ষোড়শী। ১৭ মে সকাল সাড়ে ১০টায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। প্রেমের সম্পর্কের জের ধরে তরুণী ঘটনাটি ঘটিয়েছে বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কথিত প্রেমিককে আটক করেছে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগড় হাসনা কাটার আবদুর রশিদের ষোড়শী কন্যা আয়েশা বেগমের সাথে পার্শ্ববর্তী মো. কালু ওরফে কালু বৈদ্যের পুত্র জাগের হোসেনের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সকালে বাড়ীর লোকজনের অগোচরে আয়েশা ঘরের চালে উড়না টাংগিয়ে তা গলায় পেছিঁয়ে ফাঁসিতে আত্মহত্যা করে। পরে বাড়ীর লোকজন তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রামু থানার এএসআই জাহেদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পরিবারের লোকজনের অভিযোগ প্রেমঘঠিত ব্যাপারকে কেন্দ্র করে আয়েশা ফাঁসিতে আত্মহত্যা করেছে।

এদিকে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কথিত প্রেমিক জাগের হোসেনকে আটক করে রামু থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.