আগামী মঙ্গলবারই শেষ হচ্ছে আঙ্গুলের ছাপে (বায়োমেট্রিক) মোবাইল সিম পুননিবন্ধনের সময়। অথচ এখনো ৩ কোটি ৩০ লাখ সিম অনিবন্ধিত রয়ে গেছে।
রোববার সচিবালয়ে নিজ অফিসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি জানান, গত ৩০ এপ্রিল আঙ্গুলের ছাপ দিয়ে সিম পুননিবন্ধনের ডেডলাইন শেষ হওয়ার পর তিন ধাপে সময় বাড়ানোর পরও এখনো ৩ কোটি ৩০ লাখ সিম অনিবন্ধিত রয়েছে। এখন পর্যন্ত পুননিবন্ধন করা হয়েছে ১০ লাখ ৯ হাজার সিম।
আগামী মঙ্গলবার (৩১ মে) দিবাগত মধ্যরাত নিবন্ধনের সময় শেষ হচ্ছে। এবার আর সময় বাড়ানো হবে না বলেও জানিয়ে দেন প্রতিমন্ত্রী। তবে পূর্বনির্ধারিত সময়ে যেসব মোবাইল গ্রাহক সিম নিবন্ধন করতে পারবেন না তাদের সিম বন্ধ হয়ে যাবে। তবে তারা ওই সিম নতুন করে কিনতে পারবেন দুই মাসের মধ্যে। আর প্রবাসী বাংলাদেশিরা এ সুযোগ পাবেন ১৮ মাস পর্যন্ত।
প্রতিমন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন তবে মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিম বিক্রি করে দিতে পারবে।
এদিকে মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ছে না। ঘোষিত সময় অনুয়ায়ী মঙ্গলবার (৩১ মে) সিম পুনঃনিবন্ধের সময় শেষ হচ্ছে। তবে দু’মাসের মধ্যে পুরোনো সিম নতুন করে তোলার সুযোগ রাখা হচ্ছে। এ কথা জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার (২৯মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদেরে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত সময়ে যেসব মোবাইল গ্রাহক সিম নিবন্ধন করতে পারবেন না তাদের সিম ঘোষণা অনুযায়ী ডিঅ্যাকটিভ হয়ে যাবে। তবে গ্রাহকরা নতুন করে সিম কিনে নেয়ার সময় পাবেন দুই মাস। প্রবাসী বাংলাদেশিরা জন্য এ সুযোগ থাকবে আরও ১৮ মাস।
তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন তবে মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিম বিক্রি করে দিতে পারবে।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্চ মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ছয় অপারেটরের মোবাইল গ্রাহক সংখ্যা ১৩ কোটি আট লাখ ৮১ হাজার। এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবদ্ধিত হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
সূত্র:banglamail24.com
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.