মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বেশ কিছুদিন যাবত্ একের পর এক চুরির ঘটনায় অতিষ্ট লামা বাসি। অবশেষে লামা থানার পুলিশ কোয়াটারে চুরি করে চোররা দেখিয়ে দিল তাদের দৌরাত্ম। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে লামা থানার পুলিশ কোয়াটারের থাকা ওসি (তদন্ত) আব্দু সাত্তার ভূইয়া’র বাসা থেকে ২টি মোবাইল ও কারেন্টের টস-লাইট নিয়ে গেল চোরেরা।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যুত্ না থাকায় গরমের অতিষ্ট হয়ে বাসার জানালা খুলে ঘুমিয়ে পড়ে ওসি (তদন্ত) আব্দু সাত্তার ভূঁইয়া। সুযোগ বুঝে রাতের যে কোন সময় জানালা দিয়ে ২টি দামি মোবাইল ও ১টি কারেন্টের টস লাইট নিয়ে যায় চোরেরা। এবিষয়ে ক্ষতিগ্রস্ত পুলিশ অফিসার কোন অভিযোগ করেননি।
উল্লেখ্য, গত একমাস যাবত্ প্রতিদিন লামা পৌরসভায় কোথাও না কোথাও চুরি ঘটনা ঘটছে। মোটর সাইকেল, মোরগ, কবুতর, গাড়ির যন্ত্রাংশ, টমটম-অটো রিক্সার ব্যাটারী, ইলেকট্রিক সরঞ্জাম, বাই সাইকেল ও দোকানপাট চোরের মূল লক্ষ্য বস্তু।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.