সাম্প্রতিক....
Home / জাতীয় / প্রধানমন্ত্রীকে ঈদকার্ড দিলেন খালেদা জিয়া

প্রধানমন্ত্রীকে ঈদকার্ড দিলেন খালেদা জিয়া

Khaleda Zia & Shekh Hasina

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদকার্ড দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে ঈদের শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে ছিলেন দলটির সহসাংগঠনিক সম্পাদক এম আউয়াল খান, আপন কুদ্দুসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষে ঈদের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

সূত্র:risingbd.com

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.