সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পুলিশের বাসে হামলায় আফগানিস্তানে নিহত ৪০

পুলিশের বাসে হামলায় আফগানিস্তানে নিহত ৪০

Hamla - Afgan

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পুলিশের সদ্য উত্তীর্ণ ক্যাডেটদের একটি কনভয়ে আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই নতুন পুলিশ সদস্য।

প্রশিক্ষণ শেষে গ্রাজুয়েশন অনুষ্ঠান থেকে ফেরার পথে পর পর দুটো হামলা হয়। স্থানীয় গভর্নর হাজি মোহাম্মদ মুসা খান বিবিসিকে জানিয়েছে, হামলায় বহু লোক জখম হয়েছে।

দীর্ঘদিন আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, আফগান পুলিশ এবং সৈন্যরা তালেবানের অন্যতম প্রধান টার্গেট। সপ্তাহখানেক আগে কাবুলে একটি বাসে একই ধরণের এক হামলায় ১৪ জন মারা যায়।

সূত্র:protikhon.com

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.