মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের লামায় পূর্ব শত্রুতার জের ধরে ১২ জুলাই মঙ্গলবার বেলা ১টায় চাচা ভাতিজাকে দা দিয়ে কুপিয়েছে। ঘটনার ১দিন পর ১৩ জুলাই বুধবার সকালে গুরুতর আহত কামরুল হাসান চমেক হাসপাতালে মারা যায়। লামা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেগুন ঝিরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানের সামনে এই ঘটনা ঘটে। সে বেগুন ঝিরি এলাকার আলী আকবরের ছেলে। কামরুল হাসানের চাচা আসামী জোহর আলীকে(৩০) লামা থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ আজমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে।
জানা গেছে, আসামী জোহর আলী ও নিহত কামরুলের বাবা আলী আকবর সত্ ভাই। দীর্ঘদিন যাবত্ তাদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পরিবারের মধ্যে কোর্ট ও থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়। মঙ্গলবার সকাল থেকে একটি দা হাতে নিয়ে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার রওশন আলীর ছেলে জোহর আলী (৩০) ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানে অবস্থান করে। এলাকার লোকজন দা হাতে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে হরিণ শিকার করতে যাবে বলে জানায়।
দোকানদার মোঃ আলী বলেন, বেলা ১টার দিকে তার ভাতিজা কামরুল হাসান এই পথ দিয়ে আসলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে কামরুল এর পরিবারের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে দুপুর ১টা ৩৫মিনিটে লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়।
এছাড়া এই জোহর আলী কয়েক দিন আগে আলী আকবরের একটি গরুর বাছুর আচঁড়ে মেরে ফেলে এবং কয়েক বছর আগে সে তার সত্ মাকে কেটে হত্যা করে।
লামা থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ আজমগীর বলেন, কামরুলের মৃত্যুর খবর তার ছোট চাচা ফজর আলী (৩৪) নিশ্চিত করে। নিউজ লেখার সময় তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.