সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় দোকান কর্মচারী লাশ উদ্ধার

লামায় দোকান কর্মচারী লাশ উদ্ধার

Lash- 2 (c)

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের লামার সরই ইউনিয়নে দূর্গম এলাকা থেকে এক দোকান কর্মচারী খোকন নাথ (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। ১৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে তার লাশ পাওয়া যায়। সে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকার বোট অফিস নামক গ্রামের সুধাংশু নাথ এর ছেলে। নিহত খোকন নাথ সরই বাজারের কালাম সওদাগরের দোকানে চাকুরী করত।

দোকান মালিক কালাম সওদাগর জানান, লুলাই বাজারের বেশ কয়েকজন দোকানদার নিয়মিত তার দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করত। প্রতি শুক্রবার হলে তার দোকানের কর্মচারী খোকন নাথ সেখানে গিয়ে বাকি টাকা নিয়ে আসত এবং বিকেল ৪টার মধ্যে ফিরে আসত। যথারীতি শুক্রবার বকেয়া টাকা নিতে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তার ফিরে আসতে দেরী দেখলে খোজাখুজি শুরু হয়। অনেক খোঁজাখুঁজির পরে রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে রাস্তার পাশে ঝোঁপঝাড়ের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। খোকন নাথকে তার গোপন অঙ্গ চেপে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

খোকন নাথ এর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজাহান বলেন, সন্ধ্যা থেকে তাকে স্থানীয় লোকজন খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে মেরাইত্তা ঝিরি ও লুলাইং এর মাঝামাঝি ঝিরি থেকে তার লাশ পাওয়া যায়। আমরা লামা থানাকে খবর দিয়েছি। লামা থানার টিম আসার পর আমরা ও স্থানীয় নেতৃবৃন্দসহ ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিব।

নিউজ লেখা পর্যন্ত সেনাবহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে একসাথে লাশ উদ্ধারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.