মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় কর্মরত এক সাংবাদিকের বাসায় ঢুকে একদল সশস্ত্র দুর্বৃত্ত লুটপাট ও গৃহপরিচায়িকাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার পেকুয়া চৌমুহনীস্থ সাংবাদিক ইমরান হোসাইনের বাসায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক ইমরান হোসাইন বলেন, শুক্রবার বিকালের সশস্ত্র একদল দুর্বৃত্ত আমার বাসায় হানা দেয়। তারা প্রথমে বাসার গৃহপরিচায়িকার উপর আক্রমণ করে ও ধর্ষণের চেষ্টা চালায়। এসময় আমি বাঁধা দিতে গেলে আমাকেও মারধর করে। পরে আমাদের চিত্কারে প্রতিবেশিরা ছুটে আসে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ল্যাপটপ, মোবাইল ফোন, টিভিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
তিনি আরো বলেন, পেকুয়ার চিহ্নিত কয়েকজন অপরাধী এ হামলা চালিয়েছে। তারা গৃহপরিচায়িকাকে ধর্ষণের চেষ্টা করে। হামলাকারী দুর্বৃত্তরা হলেন- পেকুয়া সদর ইউনিয়নের বিলহাছুরা এলাকার নাজিম উদ্দীন, মগনামা ইউনিয়নের মহুরী পাড়া এলাকার মোঃ হাশেম, উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকার জালাল উদ্দীন। তারা প্রত্যেকেই হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামী। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভূইয়া বলেন, ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.