গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে পুলিশ সদস্যদের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে টেকনাফ মডেল থানার এ এস আই কাজী আবদুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ায় অভিযান চালিয়ে এক ইউনিয়নের আলী আকবর পাড়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র দিল মোহাম্মদ (৪৫)কে আটক করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ সংবাদে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক মামলার পলাতক আসামী তার বিরুদ্ধে ২০০৮ ও ২০১২ সালে দুইটি মামলার ওয়ারেন্ট ইস্যু হয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর অবশেষে পুুলিশ সদস্যদের হাতে ধরা পড়ে। তাদেরকে উক্ত মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.