সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চকরিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Handcuff - 17 (d)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা বড়িসহ নুরুল কবির (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার জিদ্দাবাজার এলাকায় থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালান। গ্রেপ্তারকৃত নুরুল কবির কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াক্ষ্যং ইউনিয়নের পূর্ব মহেশখালী পাড়ার দীল মোহাম্মদের ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, টেকনাফ থেকে কয়েকটি গাড়ি বদল করে নুরুল কবির চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় পৌঁছেন। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে চট্টগ্রামগামী বাসে উঠার সময় নুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর দেহ তল্লাশী করে প্যাকেটে মোড়ানো এক হাজার ৯৬০ পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.