সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ভারুয়াখালীতে মাদকাসক্তের ছুরিকাঘাতে এক বৃদ্ধামহিলা নিহত

ভারুয়াখালীতে মাদকাসক্তের ছুরিকাঘাতে এক বৃদ্ধামহিলা নিহত

Khon - 4 (b)

অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে মাদকাসক্ত দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। ২৭ আগষ্ট শনিবার সকাল ৯টায় এ ঘটনা সংঘটিত হয়। ছুরিকাঘাতে নিহত মহিলা ওই ইউনিয়নের মশার পাড়া গ্রামের মৃত সব্বির আহমদ এর স্ত্রী আনসার বেগম (৫০)। ওই মহিলার উপর আক্রমণকারী মাদকাসক্ত একই ইউনিয়নের চৌচুলামুরা গ্রামের হামিদুর রহমানের ছেলে হামিদুল্লাহ (৩২) বলে জানা যায়। বর্তমানে সে পলাতক রয়েছে।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই হামিদুল্লাহ স্থানীয় বানিয়াপাড়া মৎস্য প্রজেক্টের বাসায় বসে দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছিল। প্রজেক্টের দারোয়ান তার এহেন কার্যক্রমে বাঁধা প্রদান করলে, হামিদুল্লাহ দারোয়ানকে মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে প্রজেক্টের লোকজন ভারুয়াখালী ইউপি চেয়ারম্যানকে বিচার দিলে, চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার ওই মাদকসেবী হামিদুল্লাহকে ধরার জন্য প্রজেক্টে গেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আনসার বেগমকে ধারালো ছুরিদ্বারা আঘাত করে। এতে ছুরির আঘাতে আনসার বেগম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই হামিদুল্লাহ দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক সেবন করে আসছিল। তার বিরুদ্ধে অনেক চুরি, ছিনতাই, ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ফলে ঘটনারদিন স্থানীয় বানিয়া পাড়া মৎস্য প্রজেক্টের লোকজনের অভিযোগের ভিত্তিতে মাদকসেবী হামিদুল্লাহকে ধরার জন্য চৌকিদার পাঠাই। কিন্তু সে পালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ মহিলা আনসার বেগমকে হত্যা করে।

এই ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার এস.আই মনোয়ার হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি মোবাইল টিম নিয়ে সদর হাসপাতালের মর্গে আসি। মৃতের লাশ ছুরুতহাল করার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.