সাম্প্রতিক....
Home / জাতীয় / টাকা পরিশোধ সাপেক্ষে কার্যক্রম চালাতে পারবে সিটিসেল

টাকা পরিশোধ সাপেক্ষে কার্যক্রম চালাতে পারবে সিটিসেল

Citycell

মোবাইলফোন অপারেটর সিটিসেলের কার্যক্রমে হস্তক্ষেপ করা যাবে না মর্মে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশ সংশোধন করে সিটিসেলের কাছে পাওনা ৪৭৭ কোটি টাকা বিটিআরসিকে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বকেয়া পরিশোধ সাপেক্ষে সিটিসেল তাদের কার্যক্রম চালাতে পারবে বলে জানান আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। বিটিআরসির পক্ষে ব্যারিস্টার ফজলে নূর তাপস ও অ্যাডভোকেট খন্দকার রেজা-ই রাকিব এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

পরে আইনজীবী রেজা-ই রাকিব বলেন, সিটিসেলের কাছে পাওনা ৪৭৭ কোটি টাকা দুই কিস্তিতে বিটিআরসিকে দিতে হবে। এর মধ্যে প্রথম মাসে ৩ ভাগের দুই ভাগ টাকা দিতে হবে। দ্বিতীয় মাসে বাকি টাকা পরিশোধ করতে হবে।

তিনি আরো বলেন, এ ছাড়া সিটিসেলের কাছে বিটিআরসির প্রতিদিনের পাওনা ১৮ লাখ টাকা ১৭ আগস্টের পর থেকে দ্রুত পরিশোধ করতে হবে। অন্যথায় বিটিআরসি সিটিসেলের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

বকেয়া পরিশোধ সাপেক্ষে সিটিসেল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেও বলে জানান এই আইনজীবী।

এর আগে গত ২২ আগস্ট আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলের কার্যক্রমে বিটিআরসিকে হস্তক্ষেপ না করার নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবেদন করে বিটিআরসি।

সোমবার সেই আবেদনের শুনানি নিয়ে আদালত পাওনা পরিশোধের নির্দেশ দেন।

সূত্র:risingbd.com, ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.