সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অনাথ শিশুদের শিক্ষা উপকরণ কিনে দিলেন বৌদ্ধ ভান্তে

অনাথ শিশুদের শিক্ষা উপকরণ কিনে দিলেন বৌদ্ধ ভান্তে

rafiq-lama-9-10-16-news-1pic

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের লামার ইয়াংছা এলাকায় অবস্থিত জীনামেজু অনাথ আশ্রমের শিশুদের নিজ তহবিলের অর্থ দিয়ে শিক্ষা উপকরণ কিনে দিলেন লামা দরদরী সার্বজনীন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উঃ নন্দপ্রিয় মহাথের। ৮ অক্টোবর শনিবার দুপুরে আশ্রমে অনাথ শিশুদের হাতে এই শিক্ষা উপকরণ সমূহ তুলে দেয়া হয়। এসময় জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ও আশ্রমের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লামা দরদরী সার্বজনীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উঃ নন্দপ্রিয় মহাথের নিজ তহবিল হইতে জীনামেজু অনাথ আশ্রমের শিক্ষার্থীদের জন্য খাতা, কলম, শিক্ষা সামগ্রী ও বিভিন্ন দৈনিক ব্যবহার উপকরণ ক্রয় করে তাদের হাতে তুলে দেন। ভান্তে নিজ তহবিল থেকে মোট ২০ বিশ হাজার টাকা এই শিক্ষা উপকরণ ক্রয় করতে দান করেন। কোমল মতি অনাথ শিশুরা এই উপকরণ পেয়ে অত্যান্ত আনন্দিত হয় এবং আশ্রমের পক্ষ থেকে অধ্যক্ষ ভদন্ত উঃ নন্দপ্রিয় মহাথের কে অশেষ কৃতজ্ঞ জানায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.