সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় জাতীয় স্যানিটেশন অভিযানের র‌্যালী সম্পন্ন

কুতুবদিয়ায় জাতীয় স্যানিটেশন অভিযানের র‌্যালী সম্পন্ন

sanitation-1

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ২৫ অক্টোবর (মঙ্গলবার) সকালে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় স্যানিটেশন অভিযান মাস /১৬ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জনস্বাস্থ্য অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সালেহীন তানভীর গাজি, জেলা সহকারী প্রকৌশলী মোঃ নসরুল্লাহ, জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, সমবায় কর্মকর্তা কামাল পাশা, বি আর ডিবি কর্মকর্তা নূরুল আলম নিয়াজী, রেঞ্জ কর্মকর্তা অশোক কুমার রায়, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ. স. ম. শাহারিয়ার চৌধুরী, শিক্ষক আক্কাস উদ্দিন, মাওলনা ওসমান গনি, উপ-সহকারী কৃষি অফিসার গিয়াস উদ্দিন,সমাজসেবা কর্মচারী হাসান মুরাদ, যুব উন্নয়ন কর্মচারী মিজবাহ উদ্দিন, জুনিয়ন নলকূপ মেকানিক ডা. রাজিব শীল, শাহা আলম,জাফর আলম, মহিউদ্দিন, আবু সাদেক, মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.