সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / পেকুয়ায় জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী নিঘাত ওয়ারেচীর মনোনয়ন দাখিল

পেকুয়ায় জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী নিঘাত ওয়ারেচীর মনোনয়ন দাখিল

elecciton-shagir-ajgari-2-12-16-news-3pic-1

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় জেলা পরিষদ প্রতিনিধিত্ব নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থী ছৈয়দা নিঘাত আমিন ওয়ারেচী (বিশিষ্ট তরুণ আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচীর সহধর্মনী) তার মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ডিসেম্বর বৃহস্পতিবার কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীনির স্বামী পেকুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, শিলখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আবদুল আউয়াল দুলাল এমইউপি, ১নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আওয়ামীলীগ সভাপতি জামাল হোছাইন জানু এমইউপি, মগনামার মাদু মেম্বার ও দলের অর্ধশতাধিক নেতাকর্মী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.