সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ফার্মেসীর তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

চকরিয়ায় ফার্মেসীর তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

মুকুল কান্তি দাশ;চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড় ভেওলার চোয়ারফাঁড়ি স্টেশস্থ মেসার্স নিউ জয়নাব ফার্মেসীতে দুর্ধর্ষ চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তিন-চারজন চোর দোকানের তিনটি তালা ভেঙ্গে প্রবেশ করে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও বিভিন্ন কাগজপত্র নিয়ে যায়। বাজারের পাহারাদার মো.কালু প্রকাশ কালু মেম্বার একজন চোরকে চেনার পর চিৎকার দিলে চোরের দল একটি সিএনজি চালিত টেক্সী করে পালিয়ে যায়।

ফার্মেসী মালিক মো.শাকের উল্লাহ বলেন, প্রতিদিনকার মতো বেঁচা-কেনা শেষে দোকান তালা বদ্ধ করে রাত ১০টায় বাড়িতে চলে যান। ওষুধ বেঁচার ৪৫ হাজার টাকা আমানত রাখা পানের দোকানদার জয়নাল উদ্দিনের ৭০ হাজার টাকা, ব্যবসায়ী শামসুল আলমের ৫০ হাজার টাকা ও নুরুল আমিনের ৩০ হাজার টাকা দোকানে ছিল। চোরের দল সমুদয় টাকা আইডি কার্ডসহ বিভিন্ন কাজগপত্র নিয়ে যায়।

এব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় শাকের উল্লাহ বাদি হয়ে থানায় একটি এজাহার দিয়েছেন। এজাহারে কোরালখালীর মৃত আবু সামার ছেলে শামসুল আলম ও অজ্ঞাতনামা তিনজনকে আসামী করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, দোকান চুরির ব্যাপারে এজাহার পেয়েছি। তদন্ত করে মামলা দায়ের করতে থানার এসআই সুকান্ত চৌধুরীকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.