সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা

পেকুয়ায় হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভী পাড়া রাস্তার মাথা এলাকায় হামলা চালিয়ে মাটি পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক (ডাম্পার) গাড়ি (১৩১) ভাংচুর করেছে ওই এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা। শনিবার (২১জানুয়ারী) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ। তবে এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক শরিফুল ইসলাম বলেন, পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত নুরুল আলমের পুত্র ফোরকানের নেতৃত্বে একই ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার পুতিয়ার পুত্র সাজ্জাদ, মাইজ পাড়া

এলাকার মৃত গোলাম নবীর পুত্র মানিক, মাতবর পাড়া এলাকার সাঁচি মিয়ার পুত্র আলমগীর ও মৌলভী পাড়া এলাকার মৃত আহমদ মিয়া সাইফু লোহার রড় ও লাঠিশোঠা নিয়ে আমার গাড়িতে অর্তকিত হামলা চালায়। তারা আমার গাড়ির সামনের গ্লাস, লুকিং গ্লাস, ইঞ্জিন ও গিয়ার বক্স ভাংচুর করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে তিনি আইনের আশ্রয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.