সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / স্ত্রী-সন্তানকে সৌদিতে রেখে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করায় চকরিয়ায় প্রবাসী আটক

স্ত্রী-সন্তানকে সৌদিতে রেখে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করায় চকরিয়ায় প্রবাসী আটক

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

স্ত্রী ও তিন শিশু সন্তানকে সৌদি আরবে রেখে ছুটিতে দেশে ফিরে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করায় প্রবাসী নাজেম উদ্দিন (৪৫)কে আটক করেছে পুলিশ। বিদেশে অবস্থান করা স্ত্রীর বাবা মোজাফ্ফর আহমদ বাদি হয়ে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার রাতে সৌদি প্রবাসীকে আটক করা হয়। কক্সবাজারের চকরিয়ায় এঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অইল্যার বাপের পাড়ার বদর মিয়ার ছেলে নাজেম উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। ইতোমধ্যে তিনি স্ত্রী রেলি সোলতানা ও সন্তানদের সৌদি আরবে রেখে গোপনে দেশে চলে আসেন।ছুটিতে এসে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাজার পাড়ার মাসুক আহমদের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তাসনিমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। ১৬ বছর বয়সি তাসনিমকে নিয়ে লক্ষ্যারচরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে নাজেম।

এঘটনার জানতে পেরে প্রথম স্ত্রী রেলি সোলতানার বাবা পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা গ্রামের মাষ্টার মোজাফ্ফর আহমদ থানায় একটি অভিযোগ করেন।

 এর প্রেক্ষিতে চকরিয়া থানার একদল পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে লক্ষ্যারচরের ভাড়া বাসা থেকে প্রবাসী নাজেমকে আটক করে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, প্রথম স্ত্রীর বাবার অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদ করতে নাজেম উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.