সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / পেকুয়ায় বিষয় ভিত্তিক রেজিষ্ট্রেশন জটিলতায় বিপাকে পড়েছে দাখিল পরীক্ষার্থীরা!

পেকুয়ায় বিষয় ভিত্তিক রেজিষ্ট্রেশন জটিলতায় বিপাকে পড়েছে দাখিল পরীক্ষার্থীরা!

নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় বিষয় ভিত্তিক রেজিষ্ট্রেশান জটিলতার জের ধরে বিপাকে পড়েছে দাখিল পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে, উপজেলার উজানটিয়া ইউনিয়নের এস.এ সিনিয়র মাদ্রাসায়।

জানা যায়, ওই প্রতিষ্ঠানের চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশগ্রহনেচ্ছুরা কোড-১৪৩ এর তালিকাভুক্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (মানবিক) বিষয়ে পরীক্ষা দিতে রেজিষ্ট্রেশন করে। কিন্তু পরীক্ষাকালে তাদের রেজিষ্ট্রেশান কার্ড (প্রবেশপত্রে) দেওয়া হয় শাররীক শিক্ষা বিষয়ে পরীক্ষা দেওয়ার উল্লেখ করে। যার কোড নং-১৪২। ফলে উপরোক্ত বিষয় ভিত্তিক রেজিষ্ট্রেশন জটিলতার কারণে এসব পরীক্ষার্থীরা আশানুরূপ মান (গ্রেড) না পাওয়ার আশংকায় ভুগছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতবছরও ওই শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীরা একই জটিলতার শিকারে পরিণত হয়ে আশানুরুপ ফলাফল অর্জন করতে পারেনি। এনিয়ে অভিভাবক সহ শিক্ষার্থীরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের চরম গাফিলতি ও ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট সকলের সু’দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, বিষয়টি নিয়ে কিছু অভিভাক স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানান। এব্যাপারে জানতে মাদ্রাসাটির অধ্যক্ষ নুরুল হক মকসুদীর সাথে যোগাযোগ করলে তিনি ভুল বশত ও সময়ের অভাবের জন্যই এমন জটিলতার ঘটনা সংঘঠিত হয়েছে উল্লেখ করে বলেন, এতে পরীক্ষার্থীদের কাঙ্খিত ফলাফল অর্জনে তেমন কোন ধরনের প্রভাব পড়বেনা বলে মন্তব্য করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার এম. মাহাবুবুল করিমের কাছে জানতে চাইলে তিনি অভিভাবকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন যেহেতু বিষয়টি সংশোধনের সুযোগ ও সময় নেই সেহেতু এবারের বিষয়ে আমার পক্ষে করার কিছু নাই। তবে, আগামীতে যাতে এধরনের ঘটনা না ঘটে তা নিয়ে আমি ও আমার প্রশাসন আগাম সতর্ক থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.