
ফাইল ছবি
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে বিজিবি সদস্যরা উদ্ধার করল মালিকবিহীন ৫টি স্বর্ণের বার।
বিজিবি সুত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী গোপন সংবাদে রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার মূল্য ২৯ লক্ষ ৯২ হাজার ৫শত টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ আরো জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দমদমিয়া বিওপি সদস্যরা নাইট্যংপাড়া এলাকায় এক মিয়ানমার নাগরিককে ধাওয়া করে। এসময় ঐ ব্যক্তির পেলে যাওয়া পায়ের সেন্ডেলের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, বিজিবি উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী যুবকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.