
ছবি: সংগৃহীত
টেস্ট ক্যারিয়ারে তিন হাজার রান পূরণ করেছিলেন গতকালই। চতুর্থ দিন সকালে তিনি পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি।
ব্যক্তিগত ৮২ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন মুশফিকুর রহিম। দিনের খেলা দশ ওভার গড়াতে না গড়াতে দুই উইকেট নেই বাংলাদেশের। তবুও বিচলিত হননি মুশফিক। ধৈর্যের প্রতীক হয়ে লড়াই চালিয়ে গেলেন। এই লড়াকু ব্যাটিংয়েই সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক।
এটা ভারতের বিপক্ষে অধিনায়ক মুশফিকের দ্বিতীয় সেঞ্চুরি। শতরানের দেখা পেতে মুশফিক খেলেছেন ২৩৫টি বল। চার মেরেছেন ১৩টি ও ছক্কা একটি। এই সেঞ্চুরি করার পথে সাকিবের সঙ্গে ১০৭ ও মিরাজের সঙ্গে ৮৭ রানের জুটিও গড়েন মি: ডিপেন্ডেবল খ্যাত মুশফিক।
ছয় উইকেটে ৩২২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ দিনের চতুর্থ বলেই হারায় মেহেদি হাসান মিরাজকে। আগের দিনের সাথে ১৭ রান যোগ হতে না হতেই বিদায় নেন তাইজুল ইসলামও। দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের হয়ে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন মুশফিক। তাকে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ আট উইকেটে ৩৬৯ রান। মুশফিক ১১৫ ও তাসকিন ছয় রানে অপরাজিত আছেন। এখনও ৩১৩ রানে পিছিয়ে সফরকারীরা।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.