
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন উপলক্ষে জামার্নিতে দুইদিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পথে ১৯ ফেব্রুয়ারি রোববার সকালে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজ ফ্লাইট (ইওয়াই-০০৪) ১৯ ফেব্রুয়ারি, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনেটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
আবুধাবিতে সাড়ে ৬ ঘণ্টার যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী শনিবার জার্মানির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের আমন্ত্রণে আন্তর্জাতিক নিরাপত্তা নীতি সংক্রান্ত বার্ষিক সভা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের জন্য ৩ দিনব্যাপী দেশটি সফর করেন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে ‘ক্লাইমেট সিকিউরিটি: গুড কপ, ব্যাড কপস’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.