
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় আলোচিত ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রকাশ দেলু হত্যা মামলার অন্যতম আসামী সিহাব উদ্দিন (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনিভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারের একটি টিম। গ্রেপ্তারকৃত সিহাব উদ্দিন উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকার বদি আলমের ছেলে। সোমবার দুপুর ১টার দিকে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পিবিআই কক্সবাজারের পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন খান বলেন, গত বছরের ২ফেব্রুয়ারী রাতে রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার মৃত আশকর আলীর ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ দেলুকে মেম্বারকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। এঘটনায় পরেরদিন নিহতের ছেলে সালাহ উদ্দিন বাদি হয়ে ১৮জনকে আসামি করে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, ইতিপূর্বে এ মামলাটি পিবিআই এর কাছে তদন্তের দায়িত্ব আসলে আমরা এজাহার নামীয় ২আসামীসহ অন্যতম আসামী সিহাব উদ্দিনকে গ্রেপ্তার করি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.