
প্রেসবিজ্ঞপ্তি :
মহান একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ২১শের প্রথম প্রহরে তথা রাত ১২টা ১ মিনিটের সময় জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় প্রশাসন, সংবাদকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে।
এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অপর্ণ করেন- মোহাম্মদ খায়রুজ্জামানের নেতৃত্বে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র, এম আবু হেনা সাগর, শাহিদ মোস্তফা শাহিদের নেতৃত্বে ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সাথে ছিলেন- ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার, সোসাইটির সদস্য মফিজুল ইসলাম মফি ও শফিউল আলম আযাদ, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আহমদ করিম সিকদারের নেতৃত্বে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ, তারেক আজিজের নেতৃত্বে ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ, সেলিম মোর্শেদ ফরাজী ও মমতাজুল ইসলামের নেতৃত্বে জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, কাফি আনোয়ারের নেতৃত্বে সদর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), আমজাদ হোসেন ছোটন রাজা ও আবুবক্কর ছিদ্দিক বান্ডির নেতৃত্বে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ, হাসান তারেকের নেতৃত্বে সামাজিক সংগঠন মিডল কক্স ইউনাইটেড সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। রাত্রি বেলায় শহীদ মিনার চত্বরে ফুলে ফুলে ছেয়ে যাওয়ার পাশাপাশি সর্বস্তরের মানুষজন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.