সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নতুন পরিকল্পনা

অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নতুন পরিকল্পনা

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে বৈধ উপায়ে নথিভুক্ত নন এমন অভিবাসীদের ধরতে নতুন দিক-নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে অপরাধের রেকর্ড আছে এমন অ-নিবন্ধিত অভিবাসীদের প্রথমে ধরা হবে। সেই সঙ্গে খোঁজা হবে তাদের যারা মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ছাড়া যারা নিজেদের মিথ্যা পরিচয় দিয়েছে এবং যাদেরকে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এবং গ্রিন কার্ডধারীরা যে প্রাইভেসি রাইটস বা ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয়াবলী গোপনীয়তার অধিকার পান, অবৈধ অভিবাসীরা তা পাবেন না।

তবে যেসব শিশুকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল তারা একধরনের সুরক্ষা পাবে। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ড্রিমার্স অর্ডারে’র আওতায় শিশুরা এই সুরক্ষা পাবে।

নতুন নির্দেশনা বাস্তবায়ন করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আরও অতিরিক্ত দশ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা করেছে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.