
যুক্তরাষ্ট্রের ১১টি শহরে নির্বাচিত কিছু গ্রাহকের জন্য পরীক্ষামূলকভাবে উচ্চগতির তারহীন ইন্টারনেট সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন। এ বছরের প্রথমার্ধেই এ লক্ষ্য বাস্তবায়নের আশা করছে প্রতিষ্ঠানটি।
ভেরাইজনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বল্প পরিসরের এ সেবা আপাতত আটলান্টা, ডেনভার, ডালাস, হিউস্টন, মায়ামি, সিয়াটল এবং ওয়াশিংটন ডিসিতে চালু হবে।
২০১৬ সালে ভেরাইজনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ২০১৭ সালেই ৫জি সেবা চালু করতে চায়। সে লক্ষ্যের দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ভেরাইজন।
৫জি চালু হলে তা বর্তমানে প্রচলিত ৪জি সেবার চেয়ে কমপক্ষে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত বেশি গতি প্রদান করতে পারবে বলে আশা করা হচ্ছে এবং ডাউনলোডের গতি হবে ১০ গিগাবিট পার সেকেন্ড।
এর আগে জানুয়ারিতে অন্য অারেকটি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এটিএন্ডটি ৫জি সেবা চালুর পরিকল্পনার কথা জিানিয়েছিল।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.