সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / আগুয়েরো-সেনের গোলে জিতল ম্যানসিটি

আগুয়েরো-সেনের গোলে জিতল ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির হয়ে সম্প্রতি দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে চলছেন সার্জিও আগুয়েরো। ইংলিশ লিগের ম্যাচে গতকাল সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গোলের দেখা পেয়েছেন আর্জেণ্টাইন এ তারকা।

সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ে শিরোপার মিশনে নিজেদের আবারও জানান দিল গার্দিওলার শিষ্যরা। রোববার রাতে ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে খেলতে যায় সিটি। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে তারা।

শুরু থেকে দারুণ খেললেও গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে ম্যানসিটি সমর্থকদের। ম্যাচের ৪২ মিনিটে ইয়াইয়া তোরের পাস থেকে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। এরপর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডেভিড সিলভার সহায়তায় সেন লিরয় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের ফলে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে সিটিজেনরা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

সূত্র:globetodaybd.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.