সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / প্রকৃতিতে বৈরিতা শুরু করেছে বসন্তকাল

প্রকৃতিতে বৈরিতা শুরু করেছে বসন্তকাল

এবারের শীত ঋতুর মতোই প্রকৃতিতে বৈরিতা শুরু করেছে বসন্তকাল। গ্রীষ্ম আসতে বাকি আরও একমাসের বেশি। এরই মধ্যে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আকাশ। বসন্তের মেঘাচ্ছন্ন আকাশে ঝরছে বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবৃষ্টি।

পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। আবহওয়া অধিদপ্তর বলছে, দুই দিন বিরতি দিয়ে আবারও মেঘলা আকাশ থেকে ঝরবে বজ্রবৃষ্টি। এদিকে, বৃষ্টির কারণে ধুলোবালি থেকে কিছুটা নিস্তার পেয়েছে ঢাকাবাসী।

আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা রবিবার সকালে গণমাধ্যমকে বলেন, বিদ্যমান আবহাওয়ার উন্নতি হওয়া শুরু করবে সোমবার থেকে। এরপর ৮-৯ মার্চ থেকে আবারও আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং ১০-১২ মার্চ টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রসহবৃষ্টি।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমি লঘুচাপ।

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সূত্র:deshebideshe.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.