
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামায় এনজিও একতা মহিলার উদ্যোগে “মানবাধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ, নারী ও শিশু অধিকার সুরক্ষা বিষয়ক” ২ দিনের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। ৮ ও ৯ মার্চ ২দিন ব্যাপী একতা মহিলা সমিতির হলরুমে প্রশিক্ষন চলবে।
সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। আরো উপস্থিত ছিলেন, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মানবাধিকার কর্মী মুহাম্মদ কামালুদ্দিন। এছাড়া প্রশিক্ষণে মসজিদের ইমাম, কাজী, স্কুল-মাদ্রাসার শিক্ষক, ওয়ার্ড মেম্বার, পাড়া প্রধান সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার খিন ওয়ান নু বলেন, বর্তমান সরকার নারী-পুরুষের বৈষম্য দূর করে সমাজে সমতা বাস্তবায়নের লক্ষে কাজ করছে। নারীকে প্রথমেই সরকারের বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে শিক্ষিত হতে হবে। নিজেকে আত্মমর্যায় প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার বিকল্প নেই। নারী নির্যাতন ও বাল্য বিবাহ নারী সমাজের অধিকার আদায়ের মূল বাধা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.