সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ২

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ২

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের খুব কাছে রেলওয়ে ট্র্যাক হওয়ায় বন্ধ রাখা হয়েছে বান্নিহাল-বারামুলা ট্রেন পরিষেবা।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পদগামপোরা এলাকায় তল্লাশি শুরু করে সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। স্বাধীনতাকামীদের ঘাঁটি ঘিরে ফেলার পরই শুরু হয় তীব্র গুলিবর্ষণ।

শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, ‘মৃত এক জনকে শনাক্ত করা হয়েছে, তার নাম জাহাঙ্গির গনাই।’

তীব্র গোলাগুলি যেখানে চলছে, সেই পদগামপোরা এলাকাটি একটি রেল স্টেশনের খুব কাছে হওয়ায় বান্নিহাল থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। গত চারদিনে এই নিয়ে দ্বিতীয়বার ওই এলাকায় তীব্র গোলাগুলির ঘটানা ঘটল।

সূত্র:rtnn.net,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.