
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শাহাব উদ্দিন নামের এক দিনমজুরের বসতি। এসময় ওই দিন মজুর অগ্নিদগ্ধ হয়। শুক্রবার ভোররাতে উপজেলার রাজাখালী ইউনিয়নে আমিলা পাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ দিনমজুর শাহাব উদ্দিন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিদগ্ধ শাহাব উদ্দিন ওই এলাকায় মো.হোসেনের ছেলে।
রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের খাওয়া শেষ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। এসময় শুক্রবার ভোর রাতের দিকে মশায় কয়েলের আগুন বাড়ির ছনের চালায় লেগে গেলে পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে আনে। এসময় দিনমজুর শাহাব উদ্দিন অগ্নিদগ্ধ হলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অগ্নিকান্ডের ঘটনায় ওই পরিবারের আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে দিনযাপন করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.