
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চোর-ডাকাত-সন্ত্রাসীর সাথে সখ্য গড়ে তুলে বিপথগামি হচ্ছিল ছেলে। তাই ইউপি চেয়ারম্যান বাবার সুনাম ক্ষুন্ন হচ্ছিল পদে পদে। ফলে ছেলেকে একাধিকবার বলেও সুপথে আনতে না পারায় বাবা নিজেই ছেলে তারেক রহমান টিটু (২২)কে পুলিশের হাতে তুলে দিলেন। থানার এসআই সুকান্ত চৌধুরী ওই ছেলেকে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ টিটুকে চুরি মামলার আসামী করে আদালতে সোপর্দ করেছেন শনিবার।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা নুরুল আমিন নিজ ছেলেকে পুলিশে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। এ ঘটনা নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামরুল আজম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.