
প্রতিকী ছবি
এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় বসতঘরের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেছে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে, ১১মার্চ শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শেখেরকিল্লাহঘোনা নামক এলাকায়।
থানায় দায়েরকৃত ডায়েরী সূত্রে স্থানীয় মৃত আজিজুর রহমানের পুত্র পেকুয়া বাজারের ব্যবসায়ী মোঃ আবু ছিদ্দিক জানান, দীর্ঘ ৯মাস পূর্বে কক্সবাজার- ল- ১১-২৫৫৫ নম্বরের টিভিএস ব্র্যান্ডের একটি মোটর সাইকেল তার মামাতো বোনের স্বামী তাদের বাড়িতে রেখে যান। ১২মার্চ রবিবার সকালে আবু ছিদ্দিক ঘরের তালাবদ্ধ কক্ষ থেকে মোটর সাইকেলটি বের করতে গিয়ে সেখানে কক্ষের তালা ভাংগা দেখেন ও বাইকটির হদিস পাননি। পরে, সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে ঘটনার কথা উল্লেখ করে ব্যবসায়ী আবু ছিদ্দিক পেকুয়া থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন। যার নং-৪৮০/১২-০৩-১৭ইং। ডিউটি অফিসার মনিতোষ চাকমা ডায়েরী দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.